সমাজ

র‍্যামন ম্যাগসেসাই পুরস্কার পেলেন রুনা খান

শেয়ার করুন:

ঢাকা : দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে কাজ করার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ৬৮তম র‍্যামন ম্যাগসেসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সমাজকর্মী ও ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান।

৩১ আগস্ট ম্যানিলায় এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আগামী ১৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার তুলে দেওয়া হবে।

২০০২ সালে রুনা খানের প্রতিষ্ঠিত ফ্রেন্ডশিপ  দুর্গম চরাঞ্চলে ভাসমান হাসপাতাল দিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবিকা, জলবায়ু অভিযোজন ও সামাজিক ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবছর প্রায় ৭৫ লাখ মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

র‍্যামন ম্যাগসেসাই ফাউন্ডেশন রুনা খানের মানবিকতা, সাহস, নেতৃত্ব ও প্রান্তিক মানুষের জন্য দীর্ঘমেয়াদি কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মান দিয়েছে। রুনা খান এ পুরস্কার প্রান্তিক জনগোষ্ঠী ও ফ্রেন্ডশিপের পুরো পরিবারের প্রতি উৎসর্গ করেছেন।

তিনি র‍্যামন ম্যাগসেসাই পুরস্কারপ্রাপ্ত ১৪তম বাংলাদেশি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *