সাহিত্য

নিউইয়র্কে বাংলা বই ও বৃষ্টিমেলা ।। আশরাফুল ইসলাম আরিফ

প্রাণের উৎসবের রেশ ছড়িয়ে শেষ হলো ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। নিউইয়র্কে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ বাংলা ভাষা ও সাহিত্য আয়োজন ‘৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬’। গত ২২ থেকে ২৫ মে পর্যন্ত চার দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। […]

সংবাদ

ফিলাডেলফিয়া ও সংলগ্ন এলাকায় ঈদুল আজহা উদযাপন

পেনসিলভেনিয়ার বৃহত্তর ফিলাডেলফিয়া ও আশপাশে ভাবগাম্ভীর্যপূর্ণ উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া ও আশপাশে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বুধবার সকাল থেকেই বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলের মসজিদ, ইসলামিক সেন্টার ও খোলা মাঠে মুসল্লিদের ঢল নামে। তাকবির, দোয়া ও ঈদের শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে পুরো প্রবাসী […]

বিজ্ঞান

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি তিন গবেষক

বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণা অঙ্গনের জন্য গর্বের এক নতুন অধ্যায় রচিত হয়েছে। Asian Scientist 100–২০২৬ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিনজন কৃতী গবেষক, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদান, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। সম্মাননাপ্রাপ্ত গবেষকদের মধ্যে রয়েছেন তাহমীদ আহমেদ, মারজানা আক্তার এবং মোহাম্মদ আব্বাস উদ্দিন শিয়াক। তাদের এই অর্জন দেশের গবেষণা, […]

সমাজ

পেনসিলভেনিয়ায় ঈদুল আজহা ২০২৬ : সময়সূচি, কোরবানি ও আবহাওয়া

এই বছরের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৭ মে ২০২৬ বুধবার। ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ও বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলে ২৭ মে বুধবার উদযাপিত হবে। অঞ্চলটির সবগুলো মসজিদ ও ইসলামিক সেন্টার এই তারিখে ঈদুল আজহার জামাত ও আনুষ্ঠানিকতার প্রস্তুতি নিয়েছে। মুসলিম কমিউনিটির জন্য এটি ত্যাগ, মানবতা ও আত্মোৎসর্গের এক তাৎপর্যপূর্ণ দিন।   কর্মদিবসে ঈদ […]

সমাজ

টেম্পল ইউনিভার্সিটি থেকে ডক্টর অব ফার্মেসি ফারিহা তাসনিম উম্মী

আমাদের সকলের প্রিয় শিক্ষার্থী ফারিহা তাসনিম উম্মী সম্প্রতি সম্মানের সঙ্গে মর্যাদাপূর্ণ টেম্পল ইউনিভার্সিটি (Temple University), ফিলাডেলফিয়া থেকে ডক্টর অব ফার্মেসি (Doctor of Pharmacy) ডিগ্রি অর্জন করেছেন। তিনি মো: ওমর ফারুক ও মোছাম্মৎ মাহবুবা জান্নাত-এর গর্বিত কন্যা। ফারিহার এই গৌরবময় অর্জন তার অধ্যবসায়, নিষ্ঠা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের এক উজ্জ্বল প্রতিফলন। শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ মাইলফলক নিঃসন্দেহে […]

সমাজ

টেম্পল ইউনিভার্সিটি থেকে স্নাতক নামিরা প্রধানিয়া

আমাদের সকলের প্রিয় শিক্ষার্থী নামিরা প্রধানিয়া সম্প্রতি সম্মানের সঙ্গে মর্যাদাপূর্ণ টেম্পল ইউনিভার্সিটি (Temple University) থেকে ক্রিমিনাল জাস্টিস (Criminal Justice) বিষয়ে স্নাতক (Bachelor’s Degree) সম্পন্ন করেছেন। তিনি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ জনাব আশরাফুর রহমান প্রধানিয়া ও সেলিনা প্রধানিয়া-এর গর্বিত সন্তান। নামিরার এই গৌরবময় অর্জন তার অধ্যবসায়, নিষ্ঠা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের এক উজ্জ্বল প্রতিফলন। শিক্ষাজীবনের এই […]

সাহিত্য

৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ : উৎসবমুখর উদ্বোধন 

উত্তর আমেরিকায় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ‘৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬’ গতকাল ২২ মে শুক্রবার নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চারদিনব্যাপী এ আয়োজন ২৫ মে পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, […]

সমাজ

পেন স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক কাজী ছোয়াদ তাসিন

আমাদের সকলের প্রিয় শিক্ষার্থী কাজী ছোয়াদ তাসিন সম্প্রতি সম্মানের সঙ্গে পেন স্টেট ইউনিভার্সিটি (Penn State University) থেকে পলিটিক্যাল সায়েন্স (Political Science) বিষয়ে স্নাতক (Bachelor’s Degree) সম্পন্ন করেছেন। তিনি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং বিশিষ্ট ব‍্যবসায়ি জনাব কাজী শাখাওয়াত হোসেন ও রিতা চৌধুরীর গর্বিত সন্তান। ছোয়াদের এই গৌরবময় অর্জন তার অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের উজ্জ্বল […]

সাহিত্য

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ : শুরু হচ্ছে শুক্রবার থেকে 

প্রবাসী বাঙালির অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা-এর ৩৫তম আসর আগামী ২২ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত চারদিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আয়োজন আগের যেকোনো সময়ের তুলনায় আরও বিস্তৃত, বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ পরিসরে উদযাপিত হবে বলে জানিয়েছেন মুক্তধারা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদ। প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির […]

সমাজ

আইভি লিগ ইউপেন থেকে স্নাতক সম্পন্ন করলেন নিশাত তাসনিন

আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন চলছে আনন্দঘন সমাবর্তন অনুষ্ঠান। আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাসগুলো। অন্যান্য বছরের মতো এবারও বিপুলসংখ্যক বাংলাদেশি-আমেরিকান পেনসিলভেনিয়ায় বসবাসরত শিক্ষার্থীগণ তাদের জীবনের গুরুত্বপূর্ণ এই অর্জনের সাক্ষি হয়েছেন। তাদের সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো কমিউনিটির জন্য গর্ব ও অনুপ্রেরণার প্রতীক। আমাদের সকলের প্রিয়, স্নেহের এবং বিটিএসপির সম্মানিত সদস্য […]