সমাজ

ডিমেনসিয়ায় আক্রান্ত বৃদ্ধা পথ হারিয়ে চেস্টারে, বাংলাদেশি ব্যবসায়ীর উদ্যোগে ফিরলেন পরিবারের কাছে

ফিলাডেলফিয়া প্রতিনিধি : মায়ের কোনো খোঁজ নেই। সময় যত গড়াচ্ছে, পরিবারের উৎকণ্ঠা ততই বাড়ছে। ডিমেনসিয়ায় আক্রান্ত বৃদ্ধা কখন, কীভাবে বাসা থেকে বেরিয়ে গেছেন—কেউ জানেন না। পরিচিত জায়গাগুলোতে খোঁজ করেও মিলছিল না কোনো সন্ধান। শেষ পর্যন্ত একজন অপরিচিত মানুষের মানবিকতা এবং একজন বাংলাদেশি ব্যবসায়ীর দ্রুত উদ্যোগে নিরাপদে পরিবারের কাছে ফিরে গেলেন হারিয়ে যাওয়া সেই মা। ঘটনাটি […]

অর্থনীতি

ল্যান্সডাউনে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন উদ্যোগ

‘হালাল ব্রাদার্স লাইভ পোল্ট্রি অ্যান্ড মিট’-এর গ্র্যান্ড ওপেনিং ১০ অক্টোবর ফিলাডেলফিয়া প্রতিনিধি : বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলের বাংলাদেশি কমিউনিটিতে ব্যবসা-বাণিজ্যে যুক্ত হচ্ছেন আরও একদল বাংলাদেশি উদ্যোক্তা। পেনসিলভেনিয়ার ল্যান্সডাউনে বেশ কয়েকজন বাংলাদেশি উদ্যোক্তার যৌথ উদ্যোগে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘Halal Brothers Live Poultry & Meat’। আগামী শনিবার, ১০ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে। […]

সমাজ

মুক্তিযুদ্ধকালীন সংগঠন বিএডিভিকে ‘অসামান্য বাংলাদেশি সংগঠন’ সম্মাননা

ফিলাডেলফিয়া প্রতিনিধি বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে সামাজিক, সাংগঠনিক ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালি (BADV)-কে ‘অসামান্য বাংলাদেশি সংগঠন’ সম্মাননা দিয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া (BACF)। শনিবার (১২ সেপ্টেম্বর) পেনসিলভেনিয়ার আপার ডার্বির ঢাকা ক্লাব পার্টি সেন্টারে আয়োজিত BACF Graduation & Reception Awards 2026 অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া […]

সমাজ

যুক্তরাষ্ট্রে সাতাশ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে বিএসিএফের সম্মাননা || আশরাফুল ইসলাম আরিফ

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ২৭ বাংলাদেশি শিক্ষার্থীকে সম্মাননা পদক দিয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া (BACF)। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া (ইউপেন), ড্রেক্সেল ইউনিভার্সিটি, টেম্পল ইউনিভার্সিটিসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন। একই অনুষ্ঠানে শিক্ষা, চিকিৎসা, পরিবেশ, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট ব্যক্তি […]

সমাজ

চার ফোবানা : ঐক্যের স্বপ্ন যখন বিভেদের মঞ্চ

ফোবানা কার—সংগঠনের, নাকি কয়েকজন নেতার? চার দশক পর সবচেয়ে কঠিন প্রশ্নের মুখে উত্তর আমেরিকার বাংলাদেশি সমাজ ফোবানা। একটি নাম। একটি ইতিহাস। একটি স্বপ্ন। আর সেই নামেই আজ একাধিক সম্মেলন! ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা—ফোবানা। প্রায় চার দশক আগে উত্তর আমেরিকার বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনকে একটি ঐক্যের ছাতার নিচে আনার প্রত্যাশা নিয়ে যার যাত্রা শুরু […]

সমাজ

আপার ডার্বিতে গ্র্যাজুয়েশন ও অ্যাওয়ার্ড সংবর্ধনা

১২ সেপ্টেম্বর আপার ডার্বিতে ৪র্থ BACF গ্র্যাজুয়েশন ও অ্যাওয়ার্ড সংবর্ধনা ফিলাডেলফিয়া প্রতিনিধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সাফল্য উদযাপন এবং কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা কৃতীজনদের সম্মাননা জানাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অফ পেনসিলভেনিয়া (BACF)-এর ৪র্থ গ্র্যাজুয়েশন ও অ্যাওয়ার্ড সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬। আগামী শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫টা থেকে […]

সংবাদ

স্বপ্নের দেশে থেমে গেল আটটি জীবনের পথচলা

১৬ মাসে বাংলাদেশি কমিউনিটির ৮ প্রাণহানি, শোক ও উদ্বেগে প্রবাসীরা স্বপ্নের দেশে নতুন জীবন গড়ার প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন তাঁরা। কেউ এসেছিলেন পরিবারের ভবিষ্যৎ বদলাতে, কেউ উচ্চশিক্ষা ও কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে, আবার কেউ স্বজনদের মুখে হাসি ফোটানোর আশায়। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সহিংসতা ও অপরাধের নির্মম বাস্তবতায় থেমে গেছে তাঁদের জীবনযুদ্ধ। গত প্রায় ১৬ […]

সংবাদ

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

—স্বপ্নের আমেরিকায় এসে নির্মম মৃত্যুর শিকার —সহকর্মী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নিউইয়র্ক প্রতিনিধি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রাইড চিকেনের দোকানে বন্দুকধারীর গুলিতে রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন বলে সহকর্মী ও পরিচিতজনদের কাছ থেকে জানা গেছে। শনিবার রাত আনুমানিক ১১টা […]

বিজ্ঞান

নিউজার্সিতে উত্তর-আমেরিকার বাংলাদেশি চিকিৎসকদের মিলনমেলা

—নিউজার্সিতে উত্তর আমেরিকার বাংলাদেশি চিকিৎসকদের মিলনমেলা —ট্রপিকানা ক্যাসিনোতে সেন্ট্রাল BMANA-এর চার দিনব্যাপী বার্ষিক কনভেনশন —চিকিৎসা, গবেষণা ও মানবসেবায় নতুন সহযোগিতার প্রত্যয় নিজস্ব প্রতিবেদক | আটলান্টিক সিটি (নিউজার্সি), যুক্তরাষ্ট্র  যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ট্রপিকানা ক্যাসিনোতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সেন্ট্রাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (BMANA)-এর চার দিনব্যাপী বার্ষিক কনভেনশন। গত ৩০ […]