কেনসিংটনের লাউঞ্জে গুলিতে নিহত ১, আহত ৪
ফিলাডেলফিয়ার কেনসিংটনে একটি লাউঞ্জের ভেতরে গুলির ঘটনায় এক ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন। রোববার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে লরেন্স স্ট্রিটের ২৮০০ ব্লকে অবস্থিত ভেরি লাউঞ্জে তাদের ডাকা হয়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পাওয়া যায়। পরে তিনি মারা যান। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তির পিঠে একাধিকবার গুলি […]









