ফিলাডেলফিয়া প্রতিনিধি
নর্থইস্ট ফিলাডেলফিয়ার পরিচিত মুখ এবং Marshall Warehouse (B Shift)-এর দীর্ঘদিনের কর্মী জনাব এম. ডি. বাসুনিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, সম্প্রতি কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেটরের মাধ্যমে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও নর্থইস্ট ফিলাডেলফিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের কর্মজীবনে সহকর্মী ও পরিচিতজনদের কাছে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও আপনজন।
বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁর ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময় এবং স্থান শিগগিরই জানানো হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে প্রকাশ।


