সংবাদ

বৃহওর ফিলাডেলফিয়ায় এক দশকের সবচেয়ে বড় তুষারপাত

শেয়ার করুন:

ফিলাডেলফিয়া—গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় তুষারঝড়ে ফিলাডেলফিয়া শহর ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্যমতে, রোববার শহরে ৯ ইঞ্চিরও বেশি তুষারপাত হয়েছে, যা ২০১৬ সালের পর সর্বোচ্চ।

তীব্র তুষারপাত ও তীব্র শীতের কারণে ফিলাডেলফিয়ায় স্নো ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়েছে, গণপরিবহন ব্যাহত হচ্ছে, শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সোমবার সব সরকারি স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মেয়র শেরেল পার্কার জরুরি প্রয়োজন না হলে নাগরিকদের রাস্তায় বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, প্রচণ্ড শীতের কারণে বরফ পুরোপুরি পরিষ্কার না করে লবণ কার্যকরভাবে কাজ করবে না।

তুষার অপসারণে পেনসিলভেনিয়া, নিউ জার্সি ও ডেলাওয়ারের পরিবহন বিভাগ যৌথভাবে কাজ করছে। শত শত স্নো-প্লাও ট্রাক রাস্তায় নামানো হয়েছে, তবে ঠান্ডার কারণে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে।

কর্তৃপক্ষ চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এবং নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক করেছে যে, এই ঝড়ের প্রভাব আরও কয়েকদিন স্থায়ী হতে পারে এবং বিদ্যুৎ বিভ্রাটসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

Screenshot

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *