সাহিত্য

ভাঙতি বোধের দোকান || মিসবাহ উদ্দিন

১. বনজ্যোৎস্নায় ধুয়ে যায় তোমার কাঠগোলাপি বুক, সাক্ষী নিশাচর বৃক্ষ ও পক্ষীকূল, গতগল্পের মলাট ছিঁড়ে অক্ষরমালা ধাবিত তোমার মৌনতার উন্মাতাল সুগন্ধি বরাবর; যে ভাষা নৈঃশব্দের, যে ভাষা অবরোহনের। কিছু আনন্দ তো থাকে যার চোখে বেদনার নদী… কিছু বেদনা তো থাকে যার ঠোঁটে আনন্দের আবীর… শিশুদের কোলাহল শেষে পড়ে থাকা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় এখানে জন্মান্তরের অতীত […]