পেনসিলভেনিয়াভিত্তিক সামাজিক সংগঠন বাংলাদেশ এডুকেশন অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন অব পেনসিলভেনিয়া (বেসাপ) চলতি বছরের ৭ জুন ২০২৬ রবিবার থেকে একটি জমজমাট ভলিবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে।
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মে ২০২৬।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে Jardel Playground, Cottman & Pennway Street, Pennsylvania-তে।
খেলায় আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। বিজয়ী দল পাবে ১,০০০ ডলার নগদ অর্থ, ট্রফি ও মেডেল। রানারআপ দল পাবে ৫০০ ডলার নগদ অর্থ, ট্রফি ও মেডেল।
বেসাপ কর্তৃপক্ষ সকল আগ্রহী দল ও খেলোয়াড়দের টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে উদাত্ত আমন্ত্রণ জানিয়েছে।
আশরাফুল ইসলাম আরিফ



