সমাজ

পেন স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক কাজী ছোয়াদ তাসিন

শেয়ার করুন:

আমাদের সকলের প্রিয় শিক্ষার্থী কাজী ছোয়াদ তাসিন সম্প্রতি সম্মানের সঙ্গে পেন স্টেট ইউনিভার্সিটি (Penn State University) থেকে পলিটিক্যাল সায়েন্স (Political Science) বিষয়ে স্নাতক (Bachelor’s Degree) সম্পন্ন করেছেন।

তিনি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং বিশিষ্ট ব‍্যবসায়ি জনাব কাজী শাখাওয়াত হোসেন ও রিতা চৌধুরীর গর্বিত সন্তান। ছোয়াদের এই গৌরবময় অর্জন তার অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের উজ্জ্বল প্রতিফলন।

এই সাফল্য শুধু তার পরিবারের জন্যই নয়, পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্যও অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। উচ্চশিক্ষার এই গুরুত্বপূর্ণ মাইলফলক নিঃসন্দেহে তার মেধা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিচ্ছবি।

আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে কাজী ছোয়াদ তাসিন তার জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বগুণ দিয়ে সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবেন।

এই গর্বিত অর্জনে তার বাবা কাজী শাখাওয়াত হোসেন, মা রিতা চৌধুরী এবং পুরো পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

কাজী ছোয়াদ তাসিন-এর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করি।


আশরাফুল ইসলাম আরিফ 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *