বিজ্ঞান

ফিলাডেলফিয়ায় বাংলাদেশি মালিকানাধীন চক্ষুসেবা স্বাস্থ্যকেন্দ্র

শেয়ার করুন:

ফিলাডেলফিয়া : বাংলাদেশি মালিকানাধীন আধুনিক চক্ষু-সেবা ও আইওয়্যার প্রতিষ্ঠান Marvel Vision-এর শুভ উদ্বোধন গত ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) ওয়েষ্ট ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

ওয়েষ্ট ফিলাডেলফিয়ার 6043 Market Street, Philadelphia, PA 19139 ঠিকানায় প্রতিষ্ঠিত Marvel Vision-এর স্বত্বাধিকারী কমিউনিটির সুপরিচিত মুখ শায়েখুল ইসলাম। উদ্বোধনী দিনে অতিথিরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং এখানে প্রদান করা আধুনিক চক্ষু-সেবার বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত হন।

প্রতিষ্ঠানটিতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দৃষ্টি পরীক্ষা (Eye Exam), মানসম্পন্ন চশমা, বিভিন্ন ব্র্যান্ডের ফ্রেম, উন্নত লেন্স এবং প্রয়োজনীয় চক্ষু-পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ সেবার মাধ্যমে ফিলাডেলফিয়া অঞ্চলের বাসিন্দাদের মানসম্মত চোখের চিকিৎসা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শায়েখুল ইসলাম বলেন, “চোখ মানুষের অমূল্য সম্পদ। আমরা চাই বাংলাদেশি কমিউনিটিসহ সব জাতিগোষ্ঠীর মানুষ যেন বিশ্বমানের চক্ষু-সেবা সহজেই নিজেদের এলাকায় পান। সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

তিনি বিশেষভাবে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের নিয়মিত চোখ পরীক্ষা করানো এবং প্রয়োজনে Marvel Vision-এর সেবা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, সময়মতো চোখের পরীক্ষা অনেক জটিল সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু, তরুণ, কর্মজীবী ও প্রবীণ—সবার জন্য নিয়মিত চক্ষু পরীক্ষা অত্যন্ত জরুরি।

যোগাযোগ : Marvel Vision, 6043 Market Street, Philadelphia, PA 19139 ফোন : 610-789-2700


আশরাফুল ইসলাম আরিফ 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *