সাহিত্য

মাদাম তুসো মিউজিয়ামে মার্ডারারের সঙ্গে || রিমি রুম্মান

শেয়ার করুন:

লন্ডনের মাদাম তুসো যাদুঘরে সেলিব্রেটিদের অর্থাৎ ঐতিহাসিক, রাজনৈতিক ও রাজকীয় ব্যক্তিত্ব, ক্রীড়াবিদদের জীবন্ত মোমের মূর্তি প্রদর্শিত হয় বলে জানতাম। কিন্তু খ্যাতনামা খুনী ব্যক্তিদের কিংবা ইতিহাসের অংশ হয়েছে এমন মানুষের মূর্তিও সযত্নে রক্ষিত আছে, জানা ছিল না।

রুথ এলিসের মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে তাকে জানার চেষ্টা করছিলাম।

তিনি ছিলেন যুক্তরাজ্যে ফাঁসি কার্যকর হওয়া সর্বশেষ নারী। ১৯৫৫ সালে ২৮ বছর বয়সে তার ফাঁসি কার্যকর করা হয় প্রেমিককে হত্যার দায়ে। তিনি দীর্ঘদিন উগ্র মেজাজের প্রেমিক কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন এবং তাঁর পেটে ঘুষির কারণে একবার গর্ভপাতও হয়েছিল। মৃত্যুর সময় তার ১০ বছরের ছেলে ও ৩ বছরের মেয়ে ছিল। পরবর্তীতে ছেলেটি দীর্ঘদিন মানসিক আঘাত থেকে বের হতে না-পেরে আত্মহত্যা করে। মেয়েটি আজীবন মানসিক ট্রমা বহন করেছে। যার প্রভাব পড়েছে পরবর্তী প্রজন্মের জীবনেও।

রুথ এলিসের নাতি-নাতনিদের দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফাঁসি কার্যকরের ৭১ বছর পর, এ-বছর জুলাই মাসে, ব্রিটিশ সরকার তাকে শর্তসাপেক্ষে ক্ষমা প্রদান করে।

মামলাটি ব্রিটেনের বিচার ব্যবস্থার ইতিহাসে মৃত্যুদণ্ড প্রথা বাতিলের পেছনে অন্যতম প্রধান ভূমিকা রেখেছিল।

নাতনী লরা এনস্টন গনমাধ্যমকে বলেন, “আমাদের পরিবারের দুই প্রজন্মকে বিষয়টি তাড়িয়ে বেড়িয়েছে। আমরা এমন এক লজ্জার বোঝা বহন করেছি, যা কখনোই আমাদের ছিল না।”


রিমি রুম্মান। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *