সমাজ

ড্রেক্সেল হিলের বাসিন্দা মাহবুব রহমান আর নেই

শেয়ার করুন:

আমরা একজন অত্যন্ত মেধাবী, প্রতিভাবান, সদয় ও মানবিক মানুষকে হারালাম। মাহবুব রহমানের ইন্তেকালে পরিবার, স্বজন, সহকর্মী ও বন্ধুদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মাহবুব রহমান ১৯৬৮ সালের ৩০ নভেম্বর কিশোরগঞ্জের কটিয়াদীতে জন্মগ্রহণ করেন। কটিয়াদী থেকেই তিনি এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ভারতের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

উচ্চশিক্ষা শেষে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কর্মজীবনে তিনি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজে অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট হিসেবে দীর্ঘ আট বছর দায়িত্ব পালন করেন। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট আর্কিটেক্ট হিসেবে কর্মরত ছিলেন।

২০২৩ সালে তিনি ফিলাডেলফিয়ায় আসেন এবং চিলড্রেন’স হসপিটাল অব ফিলাডেলফিয়া (CHOP)-তে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট সলিউশন্স আর্কিটেক্ট হিসেবে যোগ দেন।

দুর্ভাগ্যবশত, পরবর্তীতে তিনি ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হন। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায় তার অস্ত্রোপচার ও রেডিয়েশন চিকিৎসা করা হয়। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। অবশেষে আজ সকালে ড্রেক্সেল হিলে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি তার প্রিয়তমা স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের জানাজা ও দাফন নিউ জার্সির প্রিন্সটনে অনুষ্ঠিত হবে। সেখানে তার নিকটাত্মীয়-স্বজন বসবাস করেন। জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

মাহবুব রহমান তার অসাধারণ মেধা, দয়া, কোমল ও বিনয়ী স্বভাব এবং মানুষের উপকারে সবসময় এগিয়ে আসার মানসিকতার জন্য সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও বন্ধুদের মাঝে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ তায়ালা মরহুম মাহবুব রহমানকে ক্ষমা করে দিন, তার কবরকে নূরে ভরে দিন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই গভীর শোক সহ্য করার শক্তি দান করুন।


ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা

শেয়ার করুন:

1 Comment

  1. Ahnaf

    August 16, 2026

    he is my mama, my beloved boro mama. May Allah (swt) grants him the highest position of jannat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *