বিনোদন

বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার উদ্যোগে বাংলাদেশ মেলা ২০২৬

শেয়ার করুন:

ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া : নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার উদ্যোগে আগামী রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ মেলা ২০২৬’।

মেলাটি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ৫০১ সাউথ ৬৯তম স্ট্রিট, আপার ডারবি, পেনসিলভেনিয়া ১৯০৮২ (Playground)-এ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশি সংস্কৃতি, সংগীত, বিনোদন ও দেশীয় ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে আরও সম্পৃক্ত করাই মেলার অন্যতম লক্ষ্য।

মেলায় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন দেশীয় ও স্থানীয় শিল্পীরা। পোস্টারে প্রকাশিত তথ্য অনুযায়ী, সাংস্কৃতিক কমিটির দায়িত্বে রয়েছেন অজিত বিশ্বাংগ্রী, তোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম চৌধুরী ও জাফর ইকবাল। অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন সোনিয়া।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় প্রবেশ সম্পূর্ণ উন্মুক্ত (Free Entry)। গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে দর্শনার্থীদের নিজ দায়িত্বে যানবাহন রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

আয়োজকদের আহ্বান

বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি পরিবার, শিশু-কিশোর, তরুণ প্রজন্ম এবং সংস্কৃতিপ্রেমীদের পরিবার-পরিজনসহ মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ মেলা ২০২৬ প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।

স্টলের জন্য যোগাযোগ :
তোজাম্মেল হক — ২৬৭-৮৭৫-১৮০৪
আব্দুল্লা আল আমিন — ২৬৭-৬৭৯-৩২৮২
অ্যাডভোকেট কামাল উদ্দিন ভুট্টো — ২১৫-৮৭৬-৫৮৪৮

সার্বিক ব্যবস্থাপনা :
ইফতেখার হোসেন (ফরহাদ) — ৪৮৪-৬২৫-৯১৫৩
মোহাম্মদ হায়দার আলী — ৪৮৪-৪৭২-৩৩৮৬
শায়েখুল ইসলাম — ২৬৭-২৪১-৯১০৬

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *