ফিলাডেলফিয়া প্রতিনিধি : প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আগামী ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘পেনসিলভেনিয়া বইমেলা ২০২৬’।
‘বইয়ের আলোয়, গড়ি সুন্দর আগামী’ প্রতিপাদ্যে শনিবার ও রোববার দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে ৮৯২৫ ওয়েস্ট চেস্টার পাইকের ঢাকা-ক্লাব পার্টি সেন্টারে।

পেনসিলভেনিয়া বইমেলা আয়োজক পরিষদের উদ্যোগে আয়োজিত এ মেলায় বাংলা সাহিত্য, ইতিহাস, সমাজ ও সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি এবং শিশু-কিশোরদের বইসহ বিভিন্ন বিষয়ের বইকে গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ বইমেলা প্রবাসী বাঙালিদের মধ্যে জ্ঞানচর্চা, সাংস্কৃতিক বিনিময় ও সম্প্রীতি জোরদার করার পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে যুক্ত করতে ভূমিকা রাখবে। মেলায় অংশগ্রহণের জন্য সর্বস্তরের বইপ্রেমী ও প্রবাসী বাঙালিদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।



