প্রবন্ধ সাহিত্য

কবি আহমদ সায়েম : অস্ত্রোপচার সম্পন্ন, অবস্থা আশঙ্কামুক্ত 

শেয়ার করুন:

ফিলাডেলফিয়াবাসী বাংলাদেশি কবি ও ফিলাডেলফিয়াপত্রিকার সম্পাদনা পর্ষদ সদস্য আহমদ সায়েম ওপেন হার্ট সার্জারির জন্য সম্প্রতি হাসপাতালে অ্যাডমিটেড হলে দেশে বিদেশে থাকা কমিউনিটির শুভানুধ্যায়ীদের মধ্যে উদবেগ তৈরি হয়। সামাজিক মাধ্যমে প্যাশেন্টের রিকভারি নিউজ শোনার জন্য স্বজনেরা সাগ্রহে অপেক্ষা করছেন।

সকলের জ্ঞাতার্থে রোগীর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আহমদ সায়েমের অস্ত্রোপচার সুচারু ও সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

তাঁর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার খবরে আমরা আনন্দিত। এই কঠিন সময়ে যারা তাঁর জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং পরিবারের পাশে থেকেছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

ফিলাডেলফিয়া পত্রিকার পক্ষ থেকে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে সম্পূর্ণ সুস্থতা দান করেন, সব ধরনের জটিলতা থেকে হেফাজত করেন এবং পরিবারের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দেন এই প্রার্থনা কয়মনবাক্য।

সবার কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করছি।

—ফিলাডেলফিয়াপত্রিকা পরিবার

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *