আমাদের মেয়ে নাহরিনের জন্য উৎসর্গ
জঙ্গলে আর সজীবতা নেই
সংগীতে নেই গভীরতা।
উপাসনালয়ে কোনো ঈশ্বর নেই
নদীর গতিবেগ শুধুই মন্থর।
অযথা ভিড় কিন্তু মানুষ কই?
দৃষ্টি আছে কিন্তু স্বপ্ন নেই।
ছুটছে সবাই সমান্তরাল রেখা
কাছাকাছি পাশাপাশি
মিলবে না যেন কভু দেখা?
তবু দেখি মাঝে মাঝে
ক্ষীণ আশার আলো।
শহর, গ্রাম, যুদ্ধক্ষেত্রে
অথবা হতবাক মানবতায়
কেউ না কেউ লড়ছে এখনো
প্রাণপণে—
চেতনা জাগাতে শেষ রক্ষায়।
The poem in English translation
To Whom Do We Complain? || Ziauddin Ahmed
Dedicated to our beloved daughter Nahreen
The forest has no life left in it,
the music has no depth.
There is no God in the houses of worship,
and the river’s current is only sluggish.
Pointless crowds, but where are the people?
There is sight, but there are no dreams.
Everyone is racing along parallel lines,
close by, side by side,
as if they will never meet?
And yet, now and then, I see
a faint light of hope.
In a city, a village, on a battlefield,
or in the midst of a humanity struck speechless,
someone, somewhere, is still fighting
with their very life
to awaken conscience,
to save what can still be saved.
জিয়াউদ্দিন আহমেদ অন্যান্য রচনা

ডা. জিয়াউদ্দীন আহমেদ । বাংলাদেশি-আমেরিকান নেফ্রোলজিস্ট, সমাজকর্মক ও সংস্কৃতিব্যক্তিত্ব



