প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মকে বাংলা সাহিত্যের সঙ্গে পরিচিত করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পেনসিলভেনিয়া বইমেলা ২০২৬’।
📅 ২১ ও ২২ নভেম্বর, শনিবার ও রোববার
📍 ঢাকা ক্লাব পার্টি সেন্টার, ৮৯২৫ ওয়েস্ট চেস্টার পাইক, আপার ডারবি, পেনসিলভেনিয়া।
✨ দুই দিনের বিশেষ আকর্ষণ
📖 বই প্রদর্শনী ও সাহিত্য আলোচনা
🎤 কবিতাপাঠ, সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান
🎭 বলাকার কবিতা আলেখ্য ‘সমুখে ঘূর্ণি পারাবার’
🎭 মামুনুর রশীদের নাটক ‘মানুষ’
👩🎓 আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের বিশেষ আলোচনা
📰 বিশিষ্ট সাংবাদিকদের অংশগ্রহণে ‘সম্পাদকীয় আড্ডা’।

📌 ২১ নভেম্বর, শনিবার
বিকেল ৫টায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক আহমাদ মযহার।
প্রধান অতিথি থাকবেন অধ্যাপক ইমেরিটাস ড. ফারুক সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আপার ডারবি টাউনশিপের মেয়র এডওয়ার্ড ব্রাউন এবং মিলবোর্ন বরোর মেয়র মাহাবুবুল তৈয়ব।
প্রথম দিনের সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করবেন মুরাদ হোসেন, ঝুমা দাস, বিজয়া সেনগুপ্তা ও জাফর বিল্লাহ।
সন্ধ্যা ৭টায় ফিলাডেলফিয়ার সাংস্কৃতিক সংগঠন ‘বলাকা’ পরিবেশন করবে কবিতা আলেখ্য ‘সমুখে ঘূর্ণি পারাবার’।
সন্ধ্যায় ‘বই সহ, বইবিহীন কতটা এগোলো মানুষ’ শীর্ষক সাহিত্য আলোচনায় অংশ নেবেন আহমাদ মযহার, শিব্বির আহমদ, হুমায়ুন কবির ঢালী ও আলী সিদ্দিকী।
রাত ৯টায় নিউইয়র্কের ড্রামা সার্কেল মঞ্চস্থ করবে নাটক ‘মানুষ’।

📌 ২২ নভেম্বর, রোববার
দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৪টায় কবিতাপাঠের আসরের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। বিকেল ৫টায় ‘সারেগামা’ পরিবেশন করবে দলীয় সংগীত।
সন্ধ্যা সাড়ে ৬টায় আমেরিকায় জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের বিশেষ আলোচনা।
সন্ধ্যা সোয়া ৭টায় নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার বিশিষ্ট সম্পাদক ও সাংবাদিকদের অংশগ্রহণে ‘সম্পাদকীয় আড্ডা’।
রাত ৮টায় শিল্পী মেহজাবিন জেবার একক সংগীত পরিবেশনা।
আয়োজকরা জানান, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত করাই এ বইমেলার মূল উদ্দেশ্য।
‘বই পড়ি, জ্ঞান ছড়াই, সমৃদ্ধ সমাজ গড়ি’—এই স্লোগান সামনে রেখে আয়োজক পরিষদ সর্বস্তরের বইপ্রেমী ও প্রবাসী বাংলাদেশিদের সপরিবারে মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।


