নগরের নীলদাগ । মোহাম্মদ জায়েদ আলী
মানুষের কবিতা মানুষ দেখে আকাশ— খোলা দিগন্ত— নীল, মানুষেরই বুকের ভিতর জমে ধুলার ঝিল! মানুষ জাগে পাখপাখালির ডাকে— কিন্তু পাখি হতে পারে না মানুষ। মানুষ শোনে শেকল-পরা মানুষের হাঁক। মানুষও উড়তে চায়— অতীত ভুলে গাইতে চায় ভোরের গান, কিন্তু জেগে ওঠে রুটিন-ঘড়ি আর ছেঁড়া খামে পেনশনের টান। পাখি হতে পারে না মানুষ— কিন্তু পাখির জন্য খাঁচা বানায়; মানুষেরই বুকের ভিতর থেকে হিমকুসুম আবেগ পালায়। ভোটের কবিতা ভোট আসে— দেয়ালে আঁকে চওড়া হাসির ছায়াপট, চকমকে প্রতিশ্রুতি গিলে নেয় পুরনো দাগ। আমরা দেখি— একই হাসি ছাপা হয় বারবার শুধু মুখ বদলায়, বাকিটা থাকে একই আলগা রঙে আঁকা। বুকের ভিতর জমে বিক্ষোভ— না-দেখা আগ্নেয়গিরির মতো, জমে, পাথর হয়,ফোটে না শব্দে। নীরবতা ভোট দেয়— আঙুলে নীল কালি, মুখে স্থবির আস্থা। আর আমরা বিশ্বাস করি— পরিবর্তন আসবে, একদিন, যেন ঘড়ির কাঁটা হঠাৎ বিপরীত দিকে ঘুরবে। নগরের নীলদাগ […]

