হানিব্রুকে শুভমিতা ব্যানার্জির মনোজ্ঞ সংগীতসন্ধ্যা
আধুনিক ও রাগাশ্রয়ী বাংলা গানে মুগ্ধ প্রবাসী শ্রোতারা, NAFA-র লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন অনিন্দিতা কাজী যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার হানিব্রুকে ভারতীয় বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জির একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল গত বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, সন্ধ্যায়। প্রকৌশলী ফেরদৌস জানের বাসভবনস্থিত উন্নত শব্দ-প্রকৌশলযুক্ত প্রেক্ষাগৃহে আয়োজিত এ অনুষ্ঠানে আধুনিক ও রাগাশ্রয়ী বাংলা গান পরিবেশন করে উপস্থিত […]

