বাংলাদেশের জনস্বাস্থ্য গবেষণায় বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর বিশ্বস্বীকৃতি
ঢাকা : সংক্রামক রোগ, ইমিউনোলজি ও ভ্যাকসিন গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী। বাংলাদেশের জনস্বাস্থ্য সমস্যাকে গবেষণার কেন্দ্রে রেখে তাঁর কয়েক দশকের কাজ এখন আন্তর্জাতিক পরিসরেও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগ থেকে ১৯৭৫ সালে স্নাতক ও ১৯৭৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন ফিরদৌসী […]

