অর্থনীতির খবর রাজনীতি রাজনীতির খবর সংবাদ সমাজ

ল্যান্সডেল সিটিতে মন্টগোমারি কাউন্টি বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মন্টগোমারি কাউন্টি, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্রের উদ্যোগে ল্যান্সডেল সিটিতে এক মনোরম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি ছিল সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা।

মন্টগোমারি কাউন্টি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পান্নু হাওলাদার-এর পরিচালনায় এই ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান-এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী এবং পেনসিলভানিয়া স্টেট বিএনপির সভাপতি শাহ ফরিদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেনসিলভানিয়া স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং ডেলাওয়্যার কাউন্টি বিএনপির সভাপতি হাফিজ খান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ল্যান্সডেল বরো কাউন্সিলওম্যান রাফিয়া রাজ্জাক।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন পেনসিলভানিয়া স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর খান প্রতীক।

এছাড়াও উপস্থিত ছিলেন মন্টগোমারি কাউন্টি বিএনপির উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোশারফ মোল্লা ও মোহাম্মদ মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্টগোমারি কাউন্টি বিএনপির নেতৃবৃন্দ— আরিফুজ্জামান লেমন, শামীম শেখ, জসিম উদ্দিন, শাকিব মাহমুদ, হাবিব উল্লাহ ও নুরা আহমেদ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলের বিশেষ মোনাজাত পরিচালনা করেন জনাব মোশারফ মোল্লা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *