সমাজ

অসুখ ভুলিয়ে দেয় যে-ঔষধালয় ।। আহমদ সায়েম

শেয়ার করুন:

কর্মক্ষেত্র সবসময় নিয়মে চলে, কিন্তু সব কর্মক্ষেত্র হৃদয়ে জায়গা করে নিতে পারে না। কোথাও কাজ চলে নির্দেশে, কোথাও চলে সম্পর্কের ভরসায়। যখন নেতৃত্ব অতিরিক্ত কঠোর হয়ে ওঠে, তখন কাজ হয়তো সম্পন্ন হয়—কিন্তু তাতে প্রাণ থাকে না, থাকে না আন্তরিকতা। আর যেখানে মানুষ মানুষকে আপন করে নেয়, সেখানে কাজ শুধু দায়িত্ব নয়—এক ধরনের ভালোবাসার বিনিময়ে রূপ নেয়।

২০২৬ সালের ৫ মে, দুপুরের এক সময়ে চোখের সামনে এমনই এক দৃশ্য ভেসে উঠলো, যা সাধারণ কর্মক্ষেত্রের সংজ্ঞাকেই প্রশ্নবিদ্ধ করে। মনে হচ্ছিল, যেন একটি পরিবার একসাথে পথ চলছে। বাইরের কেউ হঠাৎ এসে দাঁড়ালে বোঝার উপায় নেই—কে এখানে বস, কে ডাক্তার আর কে-বা ড্রাইভার।

এই গল্পটি অ্যাঞ্জেল কেয়ার ফার্মেসির।

এই ফার্মেসির মালিক অলিভিয়া তচাক (OliVia Tchanque) একজন দক্ষ ফার্মাসিস্ট। তাঁর জন্মস্থান আফ্রিকার ক্যামেরন, কিন্তু তাঁর কাজের পরিধি সীমাবদ্ধ নয় কোনো ভৌগোলিক সীমানায়। তিনি গড়ে তুলেছেন এমন এক জায়গা, যেখানে চিকিৎসাসেবা শুধু ওষুধে সীমাবদ্ধ নয়—বরং ছড়িয়ে আছে মানবিকতার গভীর স্পর্শ।

সেদিন ছিল তাদের নিয়মিত রোগীদের জন্য একটি বিশেষ আয়োজন—খাবার ও নানা উপহার সামগ্রী বিতরণ। এটি কোনো প্রচারণা নয়, কোনো সংবাদ তৈরির প্রয়াস নয়; বরং তাদের প্রতিদিনের স্বাভাবিক চর্চারই একটি অংশ। নতুন শিশু স্কুলে ভর্তি হলে তাদের জন্য স্কুলব্যাগ উপহার দেওয়া হয়—ছোট একটি উদ্যোগ, কিন্তু তাতে লুকিয়ে থাকে বড় ভালোবাসা।

অ্যাঞ্জেল কেয়ার ফার্মেসির কিছু বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রের প্রচলিত ফার্মেসি-সংস্কৃতি থেকে আলাদা। প্রাচ্য দেশের ঘরোয়া আবহে এখানকার কর্ণধার ও কর্মী সকলে মিলে এমন এক স্বর্গীয় অথচ স্বচ্ছদ ভাব বিনিময় করেন সেবাগ্রহিতাদের সঙ্গে, দেখেই বোঝা যায় এ এক আদর্শ আর্তমানবতার আশ্রয়গৃহ।

শুধু তা-ই নয়, বয়স্ক রোগীদের জন্য নিয়মিত ফ্রি হোম ডেলিভারি প্রদান করা হয়—একদিনের জন্য নয়, বরং ধারাবাহিকভাবে। কিছু রোগীর জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থাও রাখা হয়, যেন তারা শুধু ওষুধ নয়—জীবনের প্রয়োজনীয় সহায়তাও পায়।

এখানে পাওয়া যায় বিভিন্ন চিকিৎসা সহায়ক সরঞ্জাম, যা অনেক ফার্মেসিতেই সচরাচর মেলে না। যেমন, কয়েকটা অ্যাভেইল্যাবল প্রোডাক্টের একটি নির্বাচিত তালিকা দেখে নিতে পারি—

* Wheelchairs (manual & power)
* Walkers, rollators, canes, and crutches
* Home Care & Hospital Beds (electric & manual)
* Bed rails, mattresses, and accessories
* Orthopedic supports (back, knee, ankle, wrist braces)
* Compression & therapeutic supports
* Respiratory equipment (CPAP, BiPAP, oxygen concentrators)
* Diabetic & wound care supplies
* Daily living aids (grab bars, shower chairs, lift chairs, etc.)

এছাড়াও, তারা বিনামূল্যে Mail Order Prescription Service প্রদান করে থাকে। ঠিকানা : 7223-A, Rising Sun Ave, Philadelphia, PA 19111

অ্যাঞ্জেল কেয়ার ফার্মেসি  যে-কোনো রোগী এবং বিশেষভাবেই ফিলাডেলফিয়া ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোর জন্য যত্নশীল ও নির্ভরযোগ্য সহায়তা প্রদান করে থাকে। আপনার চিকিৎসক-নির্দেশিত ঔষধপত্র ও ফার্মেসি সংক্রান্ত যে-কোনো প্রয়োজনে যদি কোনো সমস্যা হয়, সহায়তার দরকার হয়, তবে অ্যাঞ্জেল কেয়ার ফার্মেসি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। একটি স্বাধীন ফার্মেসি হিসেবে, অ্যাঞ্জেল কেয়ার  নির্দিষ্ট কিছু প্রেসক্রিপশনের ক্ষেত্রে অন্যান্য ফার্মেসির তুলনায় আরও নমনীয় মূল্য প্রদান করতে সক্ষম হতে পারে।

এই প্রতিবেদকের ফার্মেসি ভিজিটের দিন উপস্থিত রোগীদের মধ্যে ছিলেন ‘ইকা’ নামে এক প্রবীণ ভদ্রমহিলা—বয়স প্রায় সত্তরের কাছাকাছি। ফার্মেসি সম্পর্কে জানতে চাইলে তিনি আবেগে যেন কোনো শব্দ খুঁজে পেলেন না এমনভাবে ফার্মেসিউদ্যোক্তা অলিভিয়াকে জড়িয়ে ধরলেন। আর তার কণ্ঠে ভেসে উঠলো এক নিঃশব্দ সত্য, “ওষুধ তো যে-কোনো জায়গা থেকেই পাওয়া যায়, কিন্তু এই ভালোবাসা—এই মায়া—তা অন্য কোথাও নেই।”

এই অনুভূতি শুধু একজনের নয়—প্রায় পনেরো-ষোলোজন স্টাফের প্রতিটি আচরণে, প্রতিটি ব্যবহারে এই আন্তরিকতা ছড়িয়ে আছে। এখানে কাজ শুধু পেশা নয়—এটি এক-ধরনের মানবিক দায়বদ্ধতা, এক-ধরনের সেবা। হয়তো এটাই হওয়া উচিত প্রতিটি কর্মক্ষেত্রের মূল চেতনা—যেখানে মানুষ মানুষকে সম্মান দেয়, ভালোবাসে, এবং নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়।

এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক—শুধু একটি ফার্মেসিতে নয়, সমগ্র পৃথিবীতে। অ্যাঞ্জেল কেয়ার ফার্মেসি, সত্যিই, অসুখ ভুলিয়ে দেয় যে-ঔষধালয়—তার নিয়মিত ক্রেতারা তা-ই বললেন।


আহমদ সায়েম

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *