নিউইয়র্কের আকাশে ভবিষ্যতের উড়ান! বিজ্ঞান এখন কল্পনাকেও হার মানাচ্ছে!
যে দৃশ্য একসময় শুধু হলিউডের সাইন্স ফিকশন সিনেমায় দেখা যেত, সেটিই এখন বাস্তবে উড়ছে নিউইয়র্কের আকাশে। সম্পূর্ণ বৈদ্যুতিক “এয়ার ট্যাক্সি” নিয়ে নতুন যুগের সূচনা করেছে Joby Aviation। John F. Kennedy International Airport থেকে ম্যানহাটনে মাত্র ৭ থেকে ১০ মিনিটে পৌঁছে গেছে ভবিষ্যতের এই উড়ন্ত যান।
ড্রোন আর হেলিকপ্টারের মিশ্রণের মতো দেখতে এই অত্যাধুনিক eVTOL উড়োজাহাজটি কোনো জ্বালানি নয়, চলে বিদ্যুতে। আকাশে উড়ার সময় শব্দও প্রায় নেই বললেই চলে। যেখানে নিউইয়র্কের রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়, সেখানে এখন আকাশপথে কয়েক মিনিটেই গন্তব্যে পৌঁছানোর স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের দৈনন্দিন যাতায়াতও ধীরে ধীরে আকাশে উঠে যাচ্ছে। একসময়ের “ফ্লাইং কার” কল্পনা এখন পরীক্ষামূলক নয়, বরং বাণিজ্যিক বাস্তবতার দ্বারপ্রান্তে। Federal Aviation Administration (FAA) ইতোমধ্যে এই প্রযুক্তির চূড়ান্ত অনুমোদনের পথে কাজ করছে।
বিজ্ঞান যে কত দ্রুত এগিয়ে যাচ্ছে, নিউইয়র্কের এই আকাশযান যেন তারই জীবন্ত প্রমাণ।
আশরাফুল ইসলাম আরিফ



