সংবাদ

গণমাধ্যম-উদ্যোক্তা টেড টার্নারের জীবনাবসান

শেয়ার করুন:

টেড টার্নার আর নেই। সিএনএনের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন।

বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল সিএনএনের প্রতিষ্ঠাতা, মিডিয়া মোগল ও দানবীর টেড টার্নার (Ted Turner) ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করলেন। বুধবার ৬ মে ২০২৬ টার্নার এন্টারপ্রাইজ জানায়, ফ্লোরিডার টালাহাসিতে পরিবার-পরিজনের মাঝে তিনি শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একটি বিলবোর্ড ব্যবসা থেকে শুরু করে বৈশ্বিক সংবাদমাধ্যমে বিপ্লব ঘটান টার্নার। ১৯৮০ সালের ১ জুন তিনি চালু করেন CNN—যা বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার সংবাদচ্যানেল হিসেবে ইতিহাস গড়ে। পরবর্তীতে তাঁর উদ্যোগে গড়ে ওঠে সিএনএন ইন্টারন্যাশনাল, টিএনটি, টিসিএম ও কার্টুন নেটওয়ার্ক সহ একাধিক জনপ্রিয় প্ল্যাটফর্ম।

১৯৯১ সালে টাইম ম্যাগাজিন তাঁকে ‘ম্যান অব দ্য ইয়ার’ ঘোষণা করে। মিডিয়ার বাইরে তিনি মানবকল্যাণ ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন; জাতিসংঘে ১ বিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়ে তা পূরণও করেন।

জীবনের শেষভাগে তিনি লুই বডি ডিমেনশিয়ায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পাঁচ সন্তান সহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

টেড টার্নারের মৃত্যুতে বিশ্বমিডিয়া অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।


আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *