খেলার খবর

ফুটবল বিশ্বকাপ ২০২৬ : যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসতর্কতা

শেয়ার করুন:

আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) উপলক্ষে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো সম্ভাব্য সংক্রামক রোগের ঝুঁকি বিবেচনায় উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। New York, New Jersey ও Pennsylvaniaসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিপুল দর্শনার্থীর আগমনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের নানা প্রান্ত থেকে বিপুল জনসমাগমের ফলে হাম, হেপাটাইটিস এ, সার্স, ম্যালেরিয়া এবং টাইফয়েড সহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি বাড়তে পারে। চিকিৎসকরা একে “বৃহৎ বৈশ্বিক জনসমাগম” হিসেবে উল্লেখ করে সতর্কতা ও প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন।

এদিকে, এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। কতটুকু বড়, অনুমান করা যাবে নিচের তথ্যগুলো জানা থাকলে :

📊 মোট ম্যাচ সংখ্যা : ১০৪টি
📊নিউ ইয়র্ক/নিউ জার্সি এবং পেনসিলভেনিয়ায় মোট ম‍্যচা হবে : ১৪টি
📅 শুরুর তারিখ : ১১ জুন ২০২৬
🏁 ফাইনাল : ১৯ জুলাই ২০২৬ (নিউ ইয়র্ক/নিউ জার্সি অঞ্চলে)


আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *