সমাজ

কলমের শক্তি ও সত্যের আলো

শেয়ার করুন:

‘হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি অব পেনসিলভানিয়া’ সাধারণ সম্পাদক-এর শুভেচ্ছাবার্তা


“কলমের শক্তি সমাজকে আলোকিত করে, সত্যের আলো অন্ধকার দূর করে।”

নতুন প্রজন্মের চিন্তা, চেতনা ও সমাজের ইতিবাচক পরিবর্তনের অন্যতম বাহক হিসেবে একটি সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। এই প্রেক্ষাপটে ফিলাডেলফিয়ায় নতুন বাংলা সংবাদপত্র “ফিলাডেলফিয়া পত্রিকা”-র শুভ উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি অব পেনসিলভানিয়া-র পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আমরা বিশ্বাস করি, এই পত্রিকা প্রবাসে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং সত্যনিষ্ঠ সংবাদ, সংস্কৃতি ও সমাজের নানা দিক তুলে ধরে কমিউনিটিকে আরও ঐক্যবদ্ধ করবে। প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির ধারক-বাহক হিসেবে “ফিলাডেলফিয়া পত্রিকা” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

এই মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। আপনাদের নিরলস প্রচেষ্টা সফল হোক, এবং এই পত্রিকা উত্তরোত্তর সাফল্যের শিখরে পৌঁছাক—এই কামনা করি।

“সত্যের পথে চলা কলমই পারে ইতিহাস গড়তে।”


ইমাদ চৌধুরী
(ট‍্যাক্স এন্ড ইমিগ্রেশন কনসালট্যান্ট)
জেনারেল সেক্রেটারি
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি অব পেনসিলভেনিয়া

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *