নিউইয়র্ক গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট ২০২৬ অতি শীঘ্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আগ্রহী ফিল্মমেইকার সৃজনশীলদের কাছ থেকে প্রদর্শন ও মূল্যায়নের জন্য চলচ্চিত্র আহ্বান করা হয়েছে।
New York Film Foundation-এর আয়োজনে ‘New York Global Short Film Fest 2026 (Season One)’-এর জন্য চলচ্চিত্র জমা গ্রহণ শুরু হয়েছে। এতে Diaspora USA সহ বিভিন্ন সংগঠন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র নির্মাতারা FilmFreeway প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই তাদের চলচ্চিত্র জমা দিতে পারবেন। মোট ১১টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।
আগামী ৮ আগস্ট, শনিবার নিউইয়র্কের Jamaica Center for Arts & Learning (JCAL) ও Queens Public Library (Main Auditorium)-এ উৎসবটি অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন : www.nygsfilmfest.com
আশরাফুল ইসলাম আরিফ



