রাজনীতি

পুনরায় কমিশনার আওতাদ চৌধুরী

শেয়ার করুন:

ফিলাডেলফিয়ার মেয়রের এশিয়ান প্যাসিফিক আমেরিকান অ্যাফেয়ার্স কমিশনে পুনঃনিয়োগ পেলেন আওতাদ চৌধুরী।

ফিলাডেলফিয়া সিটির মেয়র Cherelle L. Parker বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রেসিডেন্ট আওতাদ চৌধুরীকে পুনরায় Mayor’s Commission on Asian Pacific American Affairs-এর কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন।

২৪ এপ্রিল ২০২৬ তারিখে প্রেরিত এক আনুষ্ঠানিক চিঠিতে মেয়র চেরেল এল. পার্কার বলেন, এই কমিশনের মাধ্যমে আওতাদ চৌধুরী ফিলাডেলফিয়াকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন, সবুজ এবং সবার জন্য অর্থনৈতিক সুযোগসমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি নগরবাসীর সেবায় এগিয়ে আসার জন্য আওতাদ চৌধুরীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

ফিলাডেলফিয়ার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আওতাদ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। কমিউনিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর এই পুনঃনিয়োগ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির মর্যাদা ও প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে এবং মূলধারায় বাংলাদেশিদের ইতিবাচক অবদান আরও সুদৃঢ় হবে।


আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *