ক্লাব২৮ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ICDC দলের বড় সাফল্য!
নিউ ক্যাসল, ডেলাওয়্যার, ইউএসএ-তে অনুষ্ঠিত ক্লাব২৮ মেমোরিয়াল উইকেন্ড ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬-এ আইসিডিসি (ICDC) ব্যাডমিন্টন স্কোয়াডের দুই তারকা খেলোয়াড় Meshkath M. Hossain এবং Islam Zahedul অসাধারণ নৈপুণ্য ও টিমওয়ার্কের মাধ্যমে জোড়া সাফল্য অর্জন করেছেন।
তাদের অর্জনসমূহ :
🏆 D3 Men’s Doubles – চ্যাম্পিয়ন
🥈 D4 Men’s Doubles – রানার্স-আপ

পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স, আত্মবিশ্বাস এবং দলীয় সমন্বয়ের মাধ্যমে তারা ICDC ব্যাডমিন্টন কমিউনিটিকে সগৌরবে প্রতিনিধিত্ব করেছেন। বিভিন্ন স্টেট থেকে আগত খেলোয়াড়, দর্শক ও সমর্থকদের উপস্থিতিতে প্রতিযোগিতাটি ছিল প্রাণবন্ত ও উপভোগ্য।
এই অসাধারণ অর্জনের জন্য দুই খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি টুর্নামেন্টের সকল আয়োজক, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের জানাই আন্তরিক ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ, এই সাফল্য ICDC ব্যাডমিন্টন ক্লাবের সামনে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকবে, ইনশাআল্লাহ।
ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা



