বাংলাদেশের বিজ্ঞান ও গবেষণা অঙ্গনের জন্য গর্বের এক নতুন অধ্যায় রচিত হয়েছে। Asian Scientist 100–২০২৬ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিনজন কৃতী গবেষক, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ অবদান, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।
সম্মাননাপ্রাপ্ত গবেষকদের মধ্যে রয়েছেন তাহমীদ আহমেদ, মারজানা আক্তার এবং মোহাম্মদ আব্বাস উদ্দিন শিয়াক। তাদের এই অর্জন দেশের গবেষণা, জনস্বাস্থ্য, কৃষি ও টেক্সটাইল উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করেছে।
তাহমীদ আহমেদ আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান ICDDR,B-র একজন বিশিষ্ট গবেষক। তিনি TIME100 Health 2025 তালিকায় স্বীকৃতি পেয়েছেন মাতৃ ও শিশুপুষ্টি, জনস্বাস্থ্য গবেষণা এবং বৈশ্বিক স্বাস্থ্যখাতে নেতৃত্বপূর্ণ অবদানের জন্য।

অন্যদিকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক মারজানা আক্তার ২০২৫ United Nations Young Women for Biosecurity Fellowship-এ নির্বাচিত প্রথম বাংলাদেশি নারীগবেষক হিসেবে ইতিহাস গড়েছেন। তাঁর এ অর্জন দেশের নারী বিজ্ঞানী ও তরুণ গবেষকদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এর গবেষক মোহাম্মদ আব্বাস উদ্দিন শিয়াক তাঁর “Decarbonization Lab for Textile Process Innovation” প্রকল্পের জন্য ২০২৫ Global Change Award-এ নির্বাচিত হয়েছেন। টেকসই টেক্সটাইল প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্ভাবনে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি।
বিশ্বমঞ্চে বাংলাদেশের এই তিন গবেষকের অর্জন দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তাঁদের সাফল্য শুধু ব্যক্তিগত গৌরব নয়, বরং বাংলাদেশের তরুণ প্রজন্ম, গবেষক সমাজ এবং নারী বিজ্ঞানীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা ও জাতীয় গর্বের প্রতীক।
আশরাফুল ইসলাম আরিফ



