বিশ্বকাপের উন্মাদনা এবার ফিলাডেলফিয়ায়ও! টিকিট না পেলেও থাকছে FIFA Fan Festival-এর মহা আয়োজন!
ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! যারা ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারেননি, তাদের জন্যও বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগের দারুণ সুযোগ তৈরি করেছে FIFA ও তাদের বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন হোস্ট সিটি এবং নির্বাচিত কিছু স্থানে বিশাল পর্দায় সরাসরি খেলা দেখানোর পাশাপাশি থাকছে লাইভ মিউজিক, সাংস্কৃতিক পরিবেশনা, আন্তর্জাতিক খাবারের স্টল, শিশু ও পরিবারের জন্য বিশেষ বিনোদন এবং বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশ।
বিশেষ করে ফিলাডেলফিয়ার ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক স্মরণীয় অভিজ্ঞতা। শহরের ঐতিহাসিক Fairmount Park-এর Lemon Hill এলাকায় অনুষ্ঠিত হবে অফিসিয়াল FIFA Fan Festival, যেখানে প্রতিদিন হাজার হাজার সমর্থক একত্রিত হয়ে বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করবেন।
যুক্তরাষ্ট্রের ৮টি অফিসিয়াল FIFA Fan Festival ভেন্যু
* Lemon Hill at Fairmount Park, Philadelphia
* Centennial Olympic Park, Atlanta
* City Hall Plaza, Boston
* Fair Park, Dallas
* FIFA Fan Festival Houston, Houston
* National WWI Museum & Memorial, Kansas City
* Los Angeles Memorial Coliseum, Los Angeles
* Bayfront Park, Miami
ফিলাডেলফিয়ায় আরও কোথায় বিশ্বকাপ দেখা যেতে পারে?
অফিসিয়াল FIFA Fan Festival-এর পাশাপাশি ফিলাডেলফিয়া অঞ্চলের বিভিন্ন স্পোর্টস বার, রেস্টুরেন্ট, ক্যাসিনো এবং কমিউনিটি ভেন্যুতে বড় পর্দায় ম্যাচ সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে :
* Xfinity Live! Philadelphia
* Live! Casino & Hotel Philadelphia
* Chickie’s & Pete’s Sports Bar-এর বিভিন্ন শাখা
* Subaru Park (Chester) এলাকায় বিশেষ ওয়াচ পার্টির সম্ভাবনা
* Philadelphia Soccer 2026 Host Committee-এর উদ্যোগে শহরের বিভিন্ন কমিউনিটি ফ্যান জোন
আয়োজকরা আগামী কয়েকদিনের মধ্যে আরও অতিরিক্ত ভেন্যু ও কমিউনিটি ওয়াচ পার্টির ঘোষণা দিতে পারে।
নিউইয়র্ক ও নিউজার্সি অঞ্চলের প্রধান World Cup Watch Party ভেন্যু
যদিও নিউইয়র্ক-নিউ জার্সিতে অফিসিয়াল FIFA Fan Festival নেই, তবুও স্পন্সর ও স্থানীয় আয়োজকদের সহযোগিতায় একাধিক বড় আয়োজন করা হচ্ছে।
* USTA Billie Jean King National Tennis Center (Queens Group Stage HQ)
* Liberty State Park, Jersey City
* Hudson Yards, Manhattan
* Bryant Park, Manhattan
* বিভিন্ন বরো-ভিত্তিক Official Watch Party ও Fan Zone
গুরুত্বপূর্ণ তথ্য
অধিকাংশ অনুষ্ঠান সম্পূর্ণ বিনামূল্যে হলেও আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
PHILADELPHIA FIFA FAN FESTIVAL
📍 Lemon Hill, Fairmount Park
1 Lemon Hill Drive, Philadelphia, PA 19130
📅 ১১ জুন – ১৯ জুলাই, ২০২৬ (৩৯ দিন)
🎟️ প্রবেশ সম্পূর্ণ ফ্রি (রেজিস্ট্রেশন আবশ্যক)
রেজিস্ট্রেশন
https://phillyfwc26.com/fifa-fan-fest
নিউইয়র্কের ভেন্যুগুলোর জন্য
আগে থেকেই Ticketmaster App ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি করে রাখুন। প্রবেশের সময় মোবাইল অ্যাপের ডিজিটাল টিকিট স্ক্যান করা হবে; স্ক্রিনশট গ্রহণযোগ্য নয়।
নিউজার্সির Harrison Stadium-এর জন্য
SiTickets App ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে হবে। টিকিট মোবাইল ফোন থেকেই স্ক্যান করা হবে। Harrison-এর কিছু ইভেন্টে জনপ্রতি ১০ ডলার ফি প্রযোজ্য হতে পারে।
টিকিট না পেলে?
বিশ্বকাপের টিকিট না পেলেও মন খারাপের কারণ নেই। এবার বিশ্বকাপের উন্মাদনা শুধু স্টেডিয়ামের গ্যালারিতেই সীমাবদ্ধ থাকবে না; ফিলাডেলফিয়া, নিউইয়র্ক, নিউ জার্সি এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের পার্ক, উন্মুক্ত প্রাঙ্গণ ও ফ্যান জোনগুলোও পরিণত হবে একেকটি ক্ষুদ্র বিশ্বকাপে। পরিবার, বন্ধু এবং সহকর্মীদের নিয়ে অংশ নিন এই বৈশ্বিক ফুটবল উৎসবে এবং উপভোগ করুন বিশ্বকাপের অনন্য আবহ।
আশরাফুল ইসলাম আরিফ



