সমাজ

বাংলাদেশি-আমেরিকান কালচারাল ফেস্টিভ্যাল ২০২৬

শেয়ার করুন:

বাংলাদেশি-আমেরিকান কালচারাল ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত হবে ২৭ জুন হ্যাটফিল্ডে।

বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি, খাদ্য, সংগীত ও পারিবারিক আনন্দ-উৎসবকে একত্রিত করে আগামী ২৭ জুন ২০২৬ রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে “Bangladeshi American Cultural Festival 2026”।

পেনসিলভানিয়ার 1619 School Road, Hatfield, PA 19440 ঠিকানায় সকাল ১০টা থেকে সূর্যাস্ত পর্যন্ত চলবে দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসব।

আয়োজকরা জানান, এই উৎসব শুধু একটি মেলা নয়; এটি বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক প্রাণবন্ত উদযাপন। এখানে থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবারের সমাহার, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, স্থানীয় শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী, কেনাকাটার সুযোগ এবং পরিবার-পরিজন সহ উপভোগ করার মতো নানা আয়োজন।

উৎসবে অংশগ্রহণকারীরা বাংলাদেশের স্বাদ, সুর ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানোর পাশাপাশি কমিউনিটির সদস্যদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন আরও দৃঢ় করার সুযোগ পাবেন।

সকল বাংলাদেশি-আমেরিকান এবং বহুসাংস্কৃতিক সম্প্রদায়ের সদস্যদের এই উৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

যোগাযোগ

* মোহাম্মদ পলাশ : 646-284-1762
* মাহমুদ পারভেজ : 267-231-1243
* মারুফ আল-পরভেজ : 267-471-8864
* কাওসার আলী : 267-261-3971

তারিখ : ২৭ জুন ২০২৬ (শনিবার)
সময় : সকাল ১০টা থেকে সূর্যাস্ত পর্যন্ত
স্থান : 1619 School Road, Hatfield, PA 19440


ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *