পেনসিলভেনিয়ায় নতুন বাংলাদেশি রিয়েলটর মোহাম্মদ মজিবের যাত্রা—কমিউনিটির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যে রিয়েল এস্টেট সেবায় নতুনভাবে যুক্ত হয়েছেন বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত, সজ্জন ও বিশ্বস্ত ব্যক্তিত্ব মোহাম্মদ মজিব, যিনি সোলায়মান ইবনে মজিব অন্তু নামেও পরিচিত। তিনি সম্প্রতি রিয়ালটি মার্ক এলএলসি (Realty Mark LLC)-এর সঙ্গে রিয়েলটর হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু করেছেন।
রিয়েল এস্টেট খাতে তাঁর এই নতুন পদক্ষেপ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য একটি ইতিবাচক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। বাড়ি ক্রয়-বিক্রয়, বিনিয়োগ এবং সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি ক্রেতা, বিক্রেতা ও বিনিয়োগকারীদের পেশাদার, নির্ভরযোগ্য এবং আন্তরিক সেবা প্রদানের লক্ষ্যে কাজ করবেন।
মোহাম্মদ মজিব জানিয়েছেন, তিনি নিয়মিতভাবে বাজার বিশ্লেষণ, হোম ট্যুর, রিয়েল এস্টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, দ্রুত টিপস এবং সঠিক বিনিয়োগের পরামর্শ শেয়ার করবেন, যাতে কমিউনিটির সদস্যরা আরও সচেতন ও আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
যুক্তরাষ্ট্রে যারা বাড়ি কিনতে, বিক্রি করতে বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে আগ্রহী, তারা যেকোনো সময় তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিতে পারবেন।
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির দীর্ঘদিনের পরিচিত মুখ হিসেবে মোহাম্মদ মজিবের সততা, আন্তরিকতা এবং মানুষের পাশে থাকার মানসিকতা তাঁকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। তাঁর এই নতুন পেশাগত যাত্রার মাধ্যমে কমিউনিটির মানুষ আরও সহজে নির্ভরযোগ্য রিয়েল এস্টেট সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসেলভেনিয়ার পক্ষ থেকে মোহাম্মদ মজিবের এই নতুন উদ্যোগকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হচ্ছে। তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে এক বার্তায় এ-কথা জানানো হয়।
আশরাফুল ইসলাম আরিফ



