সংবাদ সমাজ

ঐতিহাসিক স্বীকৃতি: হ্যাটফিল্ডে জুনের শেষ শনিবার ‘বাংলাদেশি দিবস’ পালনের ঘোষণা

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের হ্যাটফিল্ড টাউনশিপে বাংলাদেশিআমেরিকান কমিউনিটির জন্য এক গর্বের ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি হয়েছে। টাউনশিপ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, প্রতি বছর জুন মাসের শেষ শনিবারবাংলাদেশি দিবস’ (Bangladeshi Day) হিসেবে পালিত হবে।

বুধবার অনুষ্ঠিত কমিশনারদের সভায় ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে হ্যাটফিল্ড টাউনশিপে বসবাসরত বাংলাদেশিআমেরিকানদের সামাজিক, সাংস্কৃতিক অর্থনৈতিক অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়েছে।

কমিশনাররা তাদের ঘোষণায় উল্লেখ করেন, হ্যাটফিল্ডের উল্লেখযোগ্যসংখ্যক বাসিন্দা বিদেশে জন্মগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানদের উপস্থিতি অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যবসাবাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিভিন্ন পেশাগত ক্ষেত্র, কমিউনিটি নেতৃত্ব এবং পারিবারিক মূল্যবোধের মাধ্যমে বাংলাদেশিআমেরিকানরা টাউনশিপের বৈচিত্র্য সমৃদ্ধিকে আরও শক্তিশালী করেছেন।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা ঘোষণাকে একটি ঐতিহাসিক স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন। তাঁদের মতে, এটি শুধু বাংলাদেশি সংস্কৃতি ঐতিহ্যের স্বীকৃতিই নয়, বরং বহুসাংস্কৃতিক আমেরিকান সমাজে বাংলাদেশিদের ইতিবাচক অবদানেরও আনুষ্ঠানিক স্বীকৃতি।

উপলক্ষে আগামী শনিবার, ২৮ জুন, হ্যাটফিল্ডের স্কুল রোড পার্কে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, বাংলাদেশিআমেরিকান পরিবার এবং বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেবেন।

বাংলাদেশিআমেরিকানদের জন্য ঘোষণা নিঃসন্দেহে গর্বের এক নতুন অধ্যায়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *