সংবাদ

ফিলাডেলফিয়ার জার্মানটাউন এলাকায় ট্যাক্সিচালক গুলিবিদ্ধ

শেয়ার করুন:

ফিলাডেলফিয়ার জার্মানটাউন এলাকায় যাত্রী তুলতে গিয়ে এক ট্যাক্সিচালক গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার কিছুক্ষণ পর প্রাইস স্ট্রিট ও বয়ার স্ট্রিটের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, চালককে বুকে একটি গুলি করা হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল বলে জানান।

ভুক্তভোগীর মেয়ের ভাষ্য অনুযায়ী, তার বাবা একটি বেসরকারি পরিবহন প্রতিষ্ঠানের হয়ে গাড়ি চালাতেন। একজন তরুণ যাত্রীকে তুলতে গেলে ওই যাত্রী খুচরা টাকা দাবি করে। চালক টাকা না থাকার কথা জানালে সন্দেহভাজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে তার বুকে গুলি করে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং গাড়ি থেকে আলামত ও আঙুলের ছাপ সংগ্রহের কাজ শুরু করে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।


ডেস্ক, ফিলাডেলফিয়াপত্রিকা 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *