সাহিত্য

নর্থ আমেরিকা নজরুল সম্মেলন : বর্ণাঢ্য আয়োজন

শেয়ার করুন:

—উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম নর্থ আমেরিকা নজরুল সম্মেলন
—‘আমারে দেব না ভুলিতে’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর, ২০২৬ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম নর্থ আমেরিকা নজরুল সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য “আমারে দেব না ভুলিতে”।

নর্থ আমেরিকা নজরুল কনফারেন্স কমিটি (NANCC)-এর তত্ত্বাবধানে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, ইনক. (BAAI)-এর আয়োজনে অনুষ্ঠিতব্য এই দুই দিনব্যাপী সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের নজরুলপ্রেমী, শিল্পী, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনে বাংলাদেশ থেকে আগত অতিথি শিল্পীদের মধ্যে থাকছেন বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা, অনুপ বড়ুয়া এবং ড. প্রিয়াঙ্কা গোপে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. লীনা তাপসী ও অনিন্দিতা কাজী। নৃত্য পরিবেশন করবেন অন্তু মজুমদার, ওয়ার্দা রিহাব এবং রাসেল আহমেদ।

এবারের সম্মেলনে থাকবে নজরুলসংগীত, নৃত্য, আবৃত্তি, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক পরিবেশনা এবং কবির সাহিত্য ও দর্শনভিত্তিক নানা আয়োজন। আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলন উত্তর আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রেরণা যোগাবে এবং প্রবাসে নজরুলচর্চাকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে Richard J. Ernst Community Cultural Center, 8333 Little River Turnpike, Annandale, Virginia 22003-এ। প্রতিদিন দুপুর ২টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত অতিথিদের আসন গ্রহণ এবং দুপুর ২টা ৩০ মিনিটে মূল অনুষ্ঠান শুরু হবে।

সম্মেলনের আহ্বায়ক দিলশাদ চৌধুরী চৈতি এবং সমন্বয়কারী সামিউল ইসলাম সকল নজরুলপ্রেমী, সাহিত্য-সংস্কৃতিপ্রেমী এবং প্রবাসী বাংলাদেশিদের এই ঐতিহাসিক আয়োজনে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানিয়েছেন।

টিকিট অনলাইনে সংগ্রহ করা যাবে এবং সীমিত সংখ্যক মুদ্রিত টিকিটও নির্ধারিত প্রতিনিধিদের মাধ্যমে পাওয়া যাবে। একদিনের সাধারণ প্রবেশমূল্য ৩০ ডলার, ভিআইপি ৬০ ডলার; দুই দিনের সাধারণ প্রবেশমূল্য ৫০ ডলার এবং ভিআইপি ১০০ ডলার।

আয়োজকদের বিশ্বাস, ২১তম নর্থ আমেরিকা নজরুল সম্মেলন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি হবে প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম বৃহৎ মিলনমেলা, যেখানে নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিরন্তন মানবিক আদর্শ ও সৃষ্টিকর্ম আরও গভীরভাবে পৌঁছে যাবে।


আশরাফুল ইসলাম আরিফ 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *