রাজনীতি

পদ্মা ব্যারেজ : মতবিনিময় সভা

শেয়ার করুন:

গঙ্গা পদ্মা ব্যারেজ নির্মাণের সম্ভাবনা, পরিবেশগত প্রভাব ও পানি ব্যবস্থাপনা নিয়ে জাতীয় মতবিনিময় সভা আগামী ২২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেন-এর যৌথ উদ্যোগে “গঙ্গা পদ্মা ব্যারেজ: কতিপয় প্রশ্ন ও প্রস্তাব” শীর্ষক এ সভা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সভায় পানি বিজ্ঞানী, নদী ও পরিবেশ বিশেষজ্ঞ, কৃষিবিদ, ভূতত্ত্ববিদসহ বিভিন্ন পেশাজীবী অংশ নিয়ে ব্যারেজের সম্ভাব্য প্রভাব ও নীতিগত দিক নিয়ে আলোচনা করবেন। সভাপতিত্ব করবেন বাপা সভাপতি ড. নূর মোহাম্মদ তালুকদার এবং স্বাগত বক্তব্য দেবেন ড. এম. ফিরোজ আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. নজরুল ইসলাম ও ড. মো. খালেকুজ্জামান। সঞ্চালনা করবেন বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির।

আয়োজকরা জানান, ব্যারেজটি পানি, কৃষি, পরিবেশ ও নদী ব্যবস্থাপনার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত হওয়ায় এর বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও আন্তঃসীমান্ত প্রভাব নিয়ে বিস্তৃত আলোচনা প্রয়োজন। সভায় বিশেষজ্ঞ, গবেষক, সাংবাদিক ও আগ্রহী নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। অনলাইনে জুমের মাধ্যমেও অংশ নেওয়া যাবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *