গাজায় জায়গা সংকুচিত হওয়ায় জাতিগত নিধনের আশঙ্কা: জাতিসংঘ
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনিদের আরও বেশি বাস্তুচ্যুত করা হচ্ছে এবং জাতিগত নিধনের আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর (ওএইচসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে দপ্তরটি জানায়, অবরুদ্ধ গাজার ক্রমেই সংকুচিত একটি অংশে ফিলিস্তিনিদের বারবার সরিয়ে নেওয়া হচ্ছে। ইসরায়েলি বাহিনী তাদের মোতায়েনের সীমারেখা হিসেবে পরিচিত ‘ইয়েলো লাইন’-এর ওপারের এলাকাতেও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। […]








