খেলা

নর্থইস্ট ফিলি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পিএইচএল

শেয়ার করুন:

—নর্থইস্ট ফিলি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পিএইচএল
—রানার্স-আপ ফিলি ব্রাদার্স অ্যালায়েন্স
—ক্রিকেটের মাধ্যমে ঐক্য ও সম্প্রীতির বার্তা

ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া : কমিউনিটির মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে রোববার (২৩ আগস্ট) ফিলাডেলফিয়ার ব্র্যাডফোর্ড পার্কে অনুষ্ঠিত হলো ‘নর্থইস্ট ফিলি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। নর্থইস্ট ফিলি ক্রিকেটের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ টুর্নামেন্টে স্থানীয় বাংলাদেশি-আমেরিকান ক্রিকেটপ্রেমীদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

টুর্নামেন্টে দুটি গ্রুপে মোট ছয়টি দল অংশ নেয়। গ্রুপ ‘এ’-তে ছিল ফিলি বেঙ্গলস, এম্পায়ার ঈগলস ও বিডি স্ট্রাইকার্স। গ্রুপ ‘বি’-তে ছিল পিএইচএল, ফিলি ব্রাদার্স অ্যালায়েন্স ও জাম জাম মোটরস।

উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শেষে পিএইচএল চ্যাম্পিয়ন এবং ফিলি ব্রাদার্স অ্যালায়েন্স রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

আয়োজকরা বলেন, ক্রিকেট শুধু প্রতিযোগিতা নয়; এটি কমিউনিটির বিভিন্ন বয়স, পেশা ও সামাজিক পরিচয়ের মানুষকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার একটি শক্তিশালী মাধ্যম। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও কমিউনিটির বন্ধন আরও শক্তিশালী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

দিনব্যাপী আয়োজনে ক্রিকেটের পাশাপাশি কমিউনিটি গ্যাদারিং ও খাবারের আয়োজন ছিল। খেলোয়াড়দের উৎসাহ দিতে পরিবার, বন্ধু ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আয়োজক : Northeast Philly Cricket Organizing Committee, Philadelphia, Pennsylvania।
স্লোগান : Community • Unity • Excellence।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *