সমাজ

টেম্পল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে স্নাতক শামিম আরা বেগম

শেয়ার করুন:
  • শিক্ষাজীবনের সাফল্যের পাশাপাশি ‘Pep Boys’-এ এইচআর হেড হিসেবে দায়িত্বভার গ্রহণ

যুক্তরাষ্ট্রের স্বনামধন্য টেম্পল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন শামিম আরা বেগম। তিনি আবুল কাশেম ও ফেরদৌস বেগম দম্পতির কন্যা।

শামিম আরা বেগমের এই গৌরবময় অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর এই সাফল্য পরিবারকে গর্বিত করার পাশাপাশি বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্যও আনন্দ ও অনুপ্রেরণার বিষয় হয়ে উঠেছে।

দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষার প্রতি নিষ্ঠার মাধ্যমে সামিম আরা বেগম শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন। একই সঙ্গে তিনি পেশাগত জীবনেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সুপরিচিত প্রতিষ্ঠান Pep Boys-এ হিউম্যান রিসোর্সেস (HR) হেড হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা ও পেশাগত জীবনের এই সাফল্য তাঁর নেতৃত্বগুণ, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় বহন করে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাঁর অর্জন ভবিষ্যতে আরও বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শামিম আরা বেগমের উজ্জ্বল ভবিষ্যৎ, সফল কর্মজীবন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও বড় সাফল্যের জন্য তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সকলের কাছে আন্তরিক দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে।

শামিম আরা বেগমকে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অফ পিএর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও তাঁর আগামীর পথচলার জন্য অফুরন্ত শুভকামনা।  

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *