কবিতা সাহিত্য

তবুও বেঁচে আছে পৃথিবী || মাহমুদুল হক আরিফ

শেয়ার করুন:

মিসাইল, রকেটলঞ্চার,
এ কে ৪৭ তাক করে আছে—
শত্রু-মিত্র, স্নাইপারের টার্গেটে।

ত্রিশূল থেকে তরবারির আগায়
ধর্ম জমাট বাঁধে।
ফিলিস্তিন, কাশ্মির, বাংলাদেশের পাহাড়—
সর্বত্র বেঁচে থাকার লড়াই।

যুদ্ধের সৈনিক জানে না
কেন মারছে, কেন মরছে
সেও কেনা গোলাম—
হুকুমের উপজাত।

বারুদের গন্ধ, পচা লাশ,
আগুনে লেলিহান শিখা
ঘিরে ধরেছে—
ধ্বংসে ধসে যায় নেপালে বরফখণ্ড,
একবিংশ শতাব্দীর সভ্যতা!

বেঁচে আছে সম্পর্ক—অবিশ্বাসে
প্রতিবাদে, প্রতিরোধে—তুমি কোথায়?

সময়, সময় ক্ষমা করবে না তোমাকে

বেঁচে আছে পৃথিবী—অগ্নিস্তূপে!


মাহমুদুল হক আরিফ : অন্যান্য রচনা 


মাহমুদুল হক আরিফ। কবি 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *