অর্থনীতি

ল্যান্সডাউনে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন উদ্যোগ

শেয়ার করুন:
    • ‘হালাল ব্রাদার্স লাইভ পোল্ট্রি অ্যান্ড মিট’-এর গ্র্যান্ড ওপেনিং ১০ অক্টোবর

ফিলাডেলফিয়া প্রতিনিধি : বৃহত্তর ফিলাডেলফিয়া অঞ্চলের বাংলাদেশি কমিউনিটিতে ব্যবসা-বাণিজ্যে যুক্ত হচ্ছেন আরও একদল বাংলাদেশি উদ্যোক্তা। পেনসিলভেনিয়ার ল্যান্সডাউনে বেশ কয়েকজন বাংলাদেশি উদ্যোক্তার যৌথ উদ্যোগে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘Halal Brothers Live Poultry & Meat’।

আগামী শনিবার, ১০ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে। নতুন এই ব্যবসাপ্রতিষ্ঠানের ঠিকানা ৩ কেলি স্ট্রিট, ল্যান্সডাউন, পেনসিলভেনিয়া ১৯০৫০।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় মুসলিম ও হালাল খাদ্যপ্রেমী গ্রাহকদের কাছে তাজা ও মানসম্মত পণ্য সহজে পৌঁছে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। লাইভ পোল্ট্রি থেকে শুরু করে তাজা হালাল মাংস—এক ছাদের নিচে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য পাওয়ার ব্যবস্থা থাকবে।

হালাল ব্রাদার্সে থাকছে লাইভ পোল্ট্রি, তাজা হালাল মাংস, চিকেন, ল্যাম্ব, ডিম, অর্গানিক মধুসহ বিভিন্ন পণ্য। উদ্যোক্তাদের ভাষায়, ‘From Our Farm to Your Table’—খামার থেকে গ্রাহকের টেবিল পর্যন্ত সতেজতা ও মান বজায় রাখার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির যাত্রা।

ল্যান্সডাউন ও আশপাশের এলাকায় বসবাসকারী বাংলাদেশি এবং অন্যান্য দক্ষিণ এশীয় পরিবারের জন্য নতুন এই প্রতিষ্ঠানটি দৈনন্দিন খাদ্যপণ্য কেনাকাটায় একটি অতিরিক্ত সুযোগ তৈরি করবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

বাংলাদেশি কমিউনিটির অনেকেই ইতোমধ্যে বিভিন্ন ব্যবসা ও পেশায় নিজেদের অবস্থান তৈরি করেছেন। নতুন প্রজন্মের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের এ ধরনের নতুন উদ্যোগকে কমিউনিটির অর্থনৈতিক অগ্রযাত্রার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে হালাল ব্রাদার্স লাইভ পোল্ট্রি অ্যান্ড মিট-এর পক্ষ থেকে সবাইকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

গ্র্যান্ড ওপেনিং : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
ঠিকানা : ৩ Kelly Street, Lansdowne, PA 19050
ফোন : 267-922-1799

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *