সমাজ

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ঢাবি-জবি শিক্ষার্থীসহ নিহত ১০

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ঢাবি-জবি শিক্ষার্থীসহ নিহত ১০
শেয়ার করুন:

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সৈকতের ‘টুকটুক’ রিসোর্টে ভয়াবহ আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস তেহামী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা রয়েছেন। লায়লা জাহান নাবিলার পরিবারের আরও ছয় সদস্যও এই ঘটনায় মারা গেছেন।

আগুনে ক্ষতিগ্রস্ত রিসোর্টটি কাঠের তৈরি ছিল। সেখানে অগ্নিনিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না বলে জানা গেছে। রিসোর্টটিকে গত জুনে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছিল।

ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা শোক জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *