আজ থেকে বহু হাজার বছর আগের এই কাহিনি। খ্রিস্টপূর্ব ১১,০০০ থেকে ১৫,০০০ বছর আগে অর্থাৎ তুষার যুগের ঠিক শেষলগ্নে আমেরিকার মিশিগানে বাস করত ছবিতে দেখা যাচ্ছে এই কঙ্কালটি। এটি বিলুপ্ত ম্যামথের কঙ্কাল। এই অতিকায় ম্যামথটি পৃথিবীর পিঠে চেপে একদিন চরে বেড়িয়েছে এর প্রাণজগৎ।
খুব বেশিদিন আগে নয়, এই তো সেদিন, ২০১৫ সালে কৃষক জেমস ব্রিস্টল তার খামারে মাটি খুঁড়তে যেয়ে প্রায় পূর্ণাঙ্গ এই ম্যামথটির কঙ্কাল খুঁজে পান। এই আবিষ্কারটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এর হাড়গুলো বেশ সাজানো এবং এটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। অনুমান করা যায়, কোনো জলাভূমি বা কর্দমাক্ত পরিবেশে দ্রুত চাপা পড়ে যাওয়ার কারণে হাজার বছর ধরে এটি এতটা সংরক্ষিত ছিল।
এই ম্যামথটি এমন এক সময়ে বেঁচে ছিল যখন উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ বিশালাকার প্রাণী বা ‘মেগাফুনা’ রহস্যজনকভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছিল। বিজ্ঞানের ভাষায় এই বিলুপ্তির কারণ হিসেবে ‘ইয়ঙ্গার ড্রায়াস ইম্প্যাক্ট থিওরি’ বিশেষভাবেই আলোচিত। এই তত্ত্ব বলে, আজ থেকে প্রায় ১২,৮০০ বছর আগে একটি ধুমকেতু বা গ্রহাণুর আঘাতে পৃথিবীতে তীব্র শীতল জলবায়ু, পরিবেশ বিপর্যয় এবং ভয়াবহ দাবানলের সৃষ্টি করেছিল। তবে ম্যামথদের এই হঠাৎ বিলুপ্তির পেছনে কেবল জলবায়ু পরিবর্তন দায়ী ছিল, নাকি মানুষের শিকার এবং ধীরগতির পরিবেশগত পরিবর্তনও ভূমিকা রেখেছিল—তা নিয়ে গবেষকদের মধ্যে এখনও বিতর্ক সচল রয়েছে।
অতি সম্প্রতি ২০১৫ খ্রিস্টাব্দে আবিষ্কৃত এই কঙ্কালটি একটি যুগের আকস্মিক সমাপ্তির প্রমাণ দিলেও সেই মহাবিলুপ্তির আসল রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি।
রাহাত পল্লব



