কবিতা সাহিত্য

ফেরেশতার চাবি || বদরুজ্জামান আলমগীর

শেয়ার করুন:
উৎসর্গ : আহমদ সায়েম

হাতের তালুতে না বলে, অবিমিশ্র শুয়ে আছে
আমারই চোখের পরিধি ও আনকোরা আলোয়ান
হাতের লাটিম আর ছায়াবীথি ছোটবেলার ঈশ্বর।
ঈশ্বর শুয়ে থাকলে তাকে সুইসুতায় মিলাতে
সমস্যা হয় বড়—মাছের কানকোর রক্তাভা বাঁপাশে

জমে থাকে হাওয়ার সিরিঞ্জ, নৈঃশব্দ্যের দুন্দুভি
কে মাঝরাতে পাশ ফেরে—হাতে ফেরেশতার চাবি!

ছিন্ন বনাঞ্চলের আকাশে কাত হয়ে থাকা ইজেল,
ব্রাশের বিচ্ছুরিত ছিটানো রঙে ধুলার খতিয়ান
উড্ডীন বন্ধনে দিগন্তলীন ফের নাম লেখে, জড়ায়।
মুখ বাড়ায় দিঘল পায়ের একলা দাঁড়িয়ে থাকা গাছ
পূর্বজন্মের অপেক্ষা, ভবিতব্যের আঁধি ও সাহারা।

অন্তরালের কুয়াশায় অনাঘ্রাত বোবা গন্ধের বিবাগে
হাওয়া কম হলেও, হাওয়া বেশি হলেও দমবন্ধ লাগে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *