বলাকা, বাংলাদেশ আর্টস লিগ্যাসি অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়্যাশন BALACA, আমেরিকার ফিলাডেলফিয়া ভিত্তিক বাংলাদেশিদের একটি সংগঠন। বাংলাদেশের শিল্পসাহিত্য ও ঐতিহ্যের লালন পরিপোষণ পরিবেশনে এই সংগঠনটি নিয়োজিত রয়েছে। এরই আয়োজনে ৩০ মার্চ ২০২৬ সোমবার বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ২০২৬ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়ে গেল।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এর আনুষ্ঠানিক শুভসূচনা ঘোষণা করা হয়। এর ঠিক পরে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীরদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।
এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণমূলক আলোচনা, দেশাত্মবোধক গান এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কয়েক গানের এক আলেখ্য পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে গভীর আবেগের সঞ্চার করে।

অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারী শিল্পী, সমাগত অতিথিবৃন্দ, সংগঠনের সদস্য ও উপদেষ্টাদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। আন্তরিক আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
আশরাফুল ইসলাম আরিফ



