পেনসিলভেনিয়ার প্রাণকেন্দ্র ফিলাডেলফিয়ার নর্থইস্ট অঞ্চল থেকে আবারও মূল ধারার আমেরিকান রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির একদল উদ্যমী, শিক্ষিত, প্রতিশ্রুতিশীল ও জনসেবামুখী নেতৃত্ব।
১৯ মে ২০২৬ অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে “Ward Executive Committee Member” পদে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন :
MURAD CHOWDHURY (Vice-Chairman of the 56th Ward Democratic Party)
is running as a candidate for Committee Person representing the 56th Ward, 24th Division, in the upcoming Primary Election on May 19, 2026.
Syed S Ahmed
56th Ward – 13th Division
Md. Shahedur Rahman
56th Ward – 21st Division
Mahtab Jaigirdar
54th Ward – 18th Division
Zakaria Chowdhury
56th Ward – 34th Division
Shamima Chowdhury
56th Ward – 34th Division
Rukon Khan
56th Ward – 27th Division
Junaid Ahmed Shafi
56th Ward – 3rd Division
Shuayeb Shadi
56th Ward – 10th Division
Soeb Mahmud
56th Ward – 7th Division
Saniad Hussain
56th Ward – 40th Division
এছাড়াও পেনসিলভেনিয়ার বিভিন্ন এলাকা থেকে আরও অনেক বাংলাদেশি-আমেরিকান প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন, যা কমিউনিটির রাজনৈতিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক দৃষ্টান্ত।
বাংলাদেশি-আমেরিকানদের এই সক্রিয় অংশগ্রহণ শুধু নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আগামী প্রজন্মের জন্য নেতৃত্ব, প্রতিনিধিত্ব ও মূল ধারার রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার এক অনুপ্রেরণামূলক বার্তা বহন করছে।
বিশেষ করে নর্থইস্ট ফিলাডেলফিয়া সহ পেনসিলভেনিয়ার বিভিন্ন এলাকায় বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান রাজনৈতিক সম্পৃক্ততা প্রমাণ করছে যে, ভবিষ্যতে এই কমিউনিটি আরও শক্তভাবে আমেরিকার মূল ধারার রাজনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে এবং নেতৃত্বের মাধ্যমে কমিউনিটির অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়ার পক্ষ থেকে সকল প্রার্থীর প্রতি রইলো আন্তরিক অভিনন্দন, শুভকামনা ও দোয়া। আমরা আশা করি, তাদের এই সাহসী ও ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতে আরও অনেক বাংলাদেশি-আমেরিকানকে জনসেবামূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক নেতৃত্বে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
বি.দ্র.: আপার ডার্বি, সেন্টার সিটি ফিলাডেলফিয়া, ল্যান্সডেল সহ আরও বিভিন্ন এলাকা থেকেও বাংলাদেশি-আমেরিকান প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। সকল প্রার্থীর জন্য রইলো আন্তরিক শুভকামনা ও সফলতা কামনা।
আশরাফুল ইসলাম আরিফ



