পেনসিলভেনিয়ার ডেলাওয়ার কাউন্টির আপার ডার্বি, মিলবোর্ন ও আশপাশের এলাকায় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির রাজনৈতিক অংশগ্রহণ দিন দিন আরও শক্তিশালী, সুসংগঠিত ও দৃশ্যমান হয়ে উঠছে। এই বছর ১৯ মে ২০২৬ অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির একদল উদ্যমী, প্রতিশ্রুতিশীল ও জনসেবামুখী প্রার্থী “Ward Executive Committee Member” পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন—
* Sheikh Siddique
UPPER DARBY TWP DISTRICT 05 PRECINCT 01
* M. Helal Uddin
* Monjurul Islam
UPPER DARBY TWP DISTRICT 06 PRECINCT 03
* Kazi S. Hossain
* Azm Mahabubur Rahman
UPPER DARBY TWP DISTRICT 06 PRECINCT 04
* Bhutto Kamal Uddin
* Shah Alam Mohammed
UPPER DARBY TWP DISTRICT 06 PRECINCT 02
* Nur Karim
UPPER DARBY TWP DISTRICT 05 PRECINCT 03
* Sultan Ahmed
* Mohammed A. Chowdhury
MILLBOURNE BOROUGH
* MD Muniruj Jaman
UPPER DARBY TWP DISTRICT 07 PRECINCT 02
* Abul Jahirul Islam
UPPER DARBY TWP DISTRICT 07 PRECINCT 04
* MD Salim Raza
UPPER DARBY TWP DISTRICT 06 PRECINCT 06
* Shahab Uddin
UPPER DARBY TWP DISTRICT 04 PRECINCT 02
* Sk Azimuzzaman
UPPER DARBY TWP DISTRICT 07 PRECINCT 06
উল্লেখ্য, কমিউনিটির বৃহত্তর স্বার্থে মোহাম্মদ আরিফ হোসেন মিথুন এবং মোহাম্মদ ওমর ফারুক UPPER DARBY TWP DISTRICT 06 PRECINCT 03 নির্বাচন থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এবং মোহাম্মদ হেলাল উদ্দিন ও মঞ্জুরুল ইসলামের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। এই ঐক্য ও সহযোগিতার মানসিকতা কমিউনিটির রাজনৈতিক পরিপক্বতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

এছাড়াও ফিলাডেলফিয়ার সেন্টার সিটি থেকে নির্বাচন করছেন—
* Md. Jahed Chowdhury
(Ward 06, Division 02)
* Tayab Uddin
(Ward 06, Division 04)
* Abul Hassan Rashed
(Ward 60, Division 01)
এছাড়া নর্থইস্ট ফিলাডেলফিয়া, ল্যান্সডেল সহ পেনসিলভেনিয়ার বিভিন্ন এলাকা থেকেও আরও অনেক বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন।
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির এই ক্রমবর্ধমান রাজনৈতিক সম্পৃক্ততা নিঃসন্দেহে অত্যন্ত গর্বের, আশাব্যঞ্জক ও অনুপ্রেরণাদায়ক একটি অধ্যায়। মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের সক্রিয় উপস্থিতি ভবিষ্যতে কমিউনিটির অধিকার, প্রতিনিধিত্ব ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

নেতৃত্ব, সততা, যোগ্যতা ও জনসেবার মানসিকতা নিয়ে নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানরা এগিয়ে আসছেন—এটি পুরো কমিউনিটির জন্য অত্যন্ত ইতিবাচক ও সম্ভাবনাময় বার্তা বহন করে।
বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়ার পক্ষ থেকে সকল প্রার্থীর প্রতি জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন, শুভকামনা ও দোয়া। প্রাসঙ্গিক এক সংবাদবার্তায় ফোরামের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে এই উদীয়মান নেতৃত্ব কমিউনিটি ও মূলধারার সমাজে ইতিবাচক অবদানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন।
ডেস্ক, ফিলাডেলফিয়াপেপার



