বিনোদন

ফিলাডেলফিয়ায় শাস্ত্রীয় সংগীতের বিশেষ সন্ধ্যা

শেয়ার করুন:

ফিলাডেলফিয়া প্রতিনিধি : পূর্বাঞ্চলীয় শাস্ত্রীয় সংগীতের অনন্য পরিবেশনা নিয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার হানি ব্রুকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতসন্ধ্যা ‘LEGACY’। NAFA-এর আয়োজনে এ অনুষ্ঠানে অংশ নেবেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পীরা।

আগামী শনিবার, ১৯ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত হানি ব্রুক, পেনসিলভানিয়ার Edge of the Brook, 1250 Walnut Street, Honey Brook, PA 19344-এ এ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে পরিবেশন করবেন পণ্ডিত পার্থ সারথি, বিদুষী মিতা নাগ এবং পণ্ডিত শুভেন চ্যাটার্জি। রাগ, তাল ও ছন্দের বৈচিত্র্যময় পরিবেশনার মধ্য দিয়ে দর্শক-শ্রোতাদের জন্য এটি হবে পূর্বাঞ্চলীয় সংগীতের এক স্মরণীয় আয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘LEGACY’ অনুষ্ঠানের লক্ষ্য হলো শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যকে নতুন প্রজন্ম ও প্রবাসী দর্শকদের কাছে তুলে ধরা এবং সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করা।

টিকিটের মূল্য : ৫০ ডলার।
যোগাযোগ : 484-885-8743.

আয়োজক : NAFA
স্লোগান : Raga… Rhythm… & Beyond…

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *