সমাজ

নিউইয়র্কে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার

শেয়ার করুন:

নিউইয়র্ক, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার

নিউইয়র্কের কুইন্সে একটি রেস্টুরেন্টে মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। AITHICS নামক প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ডাক্তার, মানসিক রোগ বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং সমাজকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ডা. গোলাম চৌধুরী, প্রধান উপদেষ্টা ডা. জাকির সাবরি, সিইও এম. জেড. কাদেরী এবং চিফ মার্কেটিং ডিরেক্টর আরিফ বিল্লাহ সহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সামাজিক সহযোগিতা জোরদার এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে বক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন। এর অর্থ, দেশটিতে আনুমানিক ৫ কোটিরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্যজনিত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।

এছাড়া বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত বলে ধারণা করা হয়। বিষণ্নতা, উদ্বেগ, ট্রমা, আসক্তি এবং অন্যান্য মানসিক ব্যাধি বর্তমানে বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকির অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলেন, মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। তাই পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগে সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা জরুরি।


আশরাফুল ইসলাম আরিফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *